সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

প্রথমবারের মতো চীনে আম রপ্তানি হচ্ছে আজ

প্রথমবারের মতো চীনে আম রপ্তানি হচ্ছে আজ

প্রথমবারের মতো চীনে আজ আম রপ্তানি হচ্ছে।  এ জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে চীনে কখনো আম রপ্তানি করা হয়নি।

বুধবার (২৮ মে) দুপুরে প্রথম দফায় ১০ টনের আমের চালান চীনে যাবে।

আজ সকালে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এ বছরের আম রপ্তানি কার্যক্রম উদ্বোধন করা হয়। কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই কার্যক্রমের উদ্বোধন করেন।

বাংলাদেশ ও চীন দুই পক্ষের মধ্যে কিছুদিন আগে এ নিয়ে চুক্তি হয়। এ মৌসুমে সব মিলিয়ে ১০০ টন আম রপ্তানি হবে। প্রথম চালানে সাতক্ষীরা, যশোর অঞ্চলের আম রপ্তানি করা হচ্ছে। কয়েকজন রপ্তানিকারক মিলে ১০ টন আম রপ্তানি করছেন বলে জানা গেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, প্রথম দফায় আজ ঢাকা থেকে ১০ টন আম চীনে রপ্তানি হবে। ধীরে ধীরে বাকি আমও রপ্তানি করা হবে।

এর আগে গত মাসে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকায় গিয়ে একটি আম বাগানও পরিদর্শন করেন।

ট্যাগস :

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

প্রথমবারের মতো চীনে আম রপ্তানি হচ্ছে আজ

আপডেট সময় ০২:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫