প্রধানমন্ত্রীর নির্দেশনা: রাজনৈতিক প্রভাবে যেন নদী-খাল দখল না হয়

রাজনৈতিক প্রভাবে নদী ও খাল কোনোভাবেই যাতে দখল না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রীর সঙ্গে ড. আইনুন নিশাদসহ ৪ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে এসব কথা জানান প্রতিমন্ত্রী।

এ সময় পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘এই মাসে ফেনী ও ঝিনাইদহে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির অঙ্গীকার ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি যথাসময়ে শেষ করার প্রস্তুতি চলছে।’

তিস্তা ব্যারেজ নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তিস্তা ব্যারেজ নির্মাণ ও ভারতের সাথে গঙ্গার পানিবণ্টন চুক্তির বিষয়ে কারিগরি কমিটি কাজ করছে।’

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

প্রধানমন্ত্রীর নির্দেশনা: রাজনৈতিক প্রভাবে যেন নদী-খাল দখল না হয়

আপডেট সময় ০৩:২৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬