সংবাদ শিরোনাম ::

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে ড. মো. সাইমুম পারভেজকে নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিষয়ক বিশেষ সহকারীর দায়িত্ব পালন করবেন তিনি।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. মো. সাইমুম পারভেজকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

নির্বাচন ঘিরে বিএনপির ডিজিটাল প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ড. মো. সাইমুম পারভেজ। দলীয় সূত্রে জানা যায়, নির্বাচন পূর্ববর্তী ও সমসাময়িক দলের বিপক্ষে গুজব দ্রুত ডিবাংক করা থেকে শুরু করে “আমার ভাবনায় রিলস প্রতিযোগিতা” আয়োজন—যেখানে দুই সপ্তাহে প্রায় ২২০০টি পলিসিভিত্তিক রিলস জমা পড়ে—এসব উদ্যোগ তার নেতৃত্বেই বাস্তবায়িত হয়েছে। স্বল্প বাজেটের জনপ্রিয় গান “পথের শুরু পথের শেষ, সবার আগে বাংলাদেশ”—সবকিছুতেই তার সম্পৃক্ততার কথা জানা গেছে।

এছাড়া দীর্ঘ সময়ে ধরে দলের পলিসিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ড. মো. সাইমুম পারভেজ। ছিলেন বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী।

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ

আপডেট সময় ১২:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬