প্রধান উপদেষ্টার কাছে খসড়া প্রতিবেদন জমা দিল শ্রম সংস্কার কমিশন

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে খসড়া প্রতিবেদন জমা দিয়েছে শ্রমবিষয়ক সংস্কার কমিশন।

সোমবার বেলা ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন হস্তান্তর করে শ্রম বিষয়ক সংস্কার কমিশন।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, শ্রমবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে অনেকগুলো সুপারিশ আছে। তার মধ্যে আমার যেটি বেশি পছন্দ হয়েছে তা হলো কর্মপরিবেশে শ্রেণিক্ষমতায় তুই-তুমি সম্বোধন চর্চা বন্ধ করা।

এর আগে গত নভেম্বরে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদকে প্রধান করে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে কমিশন একাধিকবার সময় বাড়িয়ে নিয়ে আজ তাদের খসড়া প্রতিবেদন জমা দিল।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

প্রধান উপদেষ্টার কাছে খসড়া প্রতিবেদন জমা দিল শ্রম সংস্কার কমিশন

আপডেট সময় ০৩:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫