শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়

শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় । ছবি : সংগৃহীত

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সরকার গঠনের পর ছাত্রদের সঙ্গে আনুষ্ঠানিক প্রথম বৈঠক এটি।

আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মতবিনিময় সভা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যসূচি থেকে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এ মতবিনিময় সভা চলবে। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ছাত্ররা।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট সরকারপ্রধান থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। পরে তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, পত্রিকার সম্পাদক, ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছেন। এসব মতবিনিময় সভায় রাষ্ট্র সংস্কারে নানা প্রস্তাব উঠে আসে। আজ তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসলেন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়

আপডেট সময় ০২:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪