প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক

প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক । ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার বৈঠক করছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার সকাল ১০টা ৫৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো কোনো মার্কিন প্রতিনিধি বাংলাদেশ সফর করছে।

বৈঠকে মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দফরতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এছাড়া প্রতিনিধি দলটিতে আরও চারজন সদস্য রয়েছেন। প্রতিনিধিদলটি শনিবার ঢাকায় আসেন।

তিন দিনের এ সফরে মার্কিন প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও আজ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রোববার দুপুরে মার্কিন প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারপর বিকেলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বৈঠক শেষে রোববারই ঢাকা ছাড়বেন তারা।

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক

আপডেট সময় ১২:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪