সংবাদ শিরোনাম ::

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে আজ সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করবেন বিএনপির প্রতিনিধি দল।

সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে যমুনায় সন্ধ্যা ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং-এর সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন।

এর আগে শুক্রবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারাদেশে ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে।

এসব বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ

আপডেট সময় ০১:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫