প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হলেন সাংবাদিক ফয়েজ আহম্মদ

প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের সিনিয়র সহকারী প্রেস সচিব নিয়োগ পেয়েছেন ফয়েজ আহম্মদ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুসারে, তিনি পঞ্চম গ্রেডের সর্বোচ্চ ধাপে বেতন ভাতাসহ অন্যান্য সুবিধায় প্রাপ্য হবেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিবের শূন্য পদের বিপরীতে তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ফয়েজ আহম্মদ বর্তমানে ইংরেজি দৈনিক নিউ এইজের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হলেন সাংবাদিক ফয়েজ আহম্মদ

আপডেট সময় ১২:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪