প্রাকৃতিক ওষুধের ভান্ডার বরই পাতা

প্রাকৃতিক ওষুধের ভান্ডার বরই পাতা

আমরা সবাই মনে করি ফলোদ গাছের শুধুমাত্র ফলই উপকারী এবং পুষ্টি গুণ সম্পন্ন, কিন্তু অনেক গাছ আছে যার ফল এবং গাছের পাতা দুটোই অনেক উপকারী। এমন একটি উপকারী ফল গাছের নাম হচ্ছে বড়ই, শুধুমাত্র ফল নয়, এর পাতাও অসংখ্য উপকারী উপাদানে ভরপুর। প্রাচীনকাল থেকেই বড়ই গাছের বিভিন্ন অংশের ঔষধি গুণ সম্পর্কে মানুষ অবগত ছিল। আজকের আধুনিক বিশ্বেও বিজ্ঞানীরা বড়ই পাতার বিভিন্ন উপকারিতা সম্পর্কে গবেষণা করে এর গুরুত্ব আরও স্পষ্ট করেছেন।

বরই পাতার উপকারিতাসমূহঃ

ওজন নিয়ন্ত্রণ করে: বড়ই পাতায় প্রচুর পরিমাণে ক্যালরি থাকলেও ফ্যাটের পরিমাণ নগণ্য। ফলে এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

আলসার প্রতিরোধ করে: গ্যাস্ট্রিক থেকে অনেকের পাকস্থলিতে আলসার তৈরি হয়ে থাকে। বড়ই পাতায় অ্যান্টিসেপটিক উপাদান থাকায় পাকস্থলীর আলসার প্রতিরোধে সহায়তা করে।

রক্ত পরিশোধন ও সঞ্চালন: বড়ই পাতায় থাকা স্যাপোনিন, অ্যালকালয়েড এবং ট্রাইটারপেনয়েড রক্তকে বিশুদ্ধ করে এবং হজমে সহায়তা করে। আয়রন ও ফসফরাস রক্ত উৎপাদন ও সঞ্চালন বাড়ায়।

চর্মরোগ দূর করে: প্রাচীনকাল থেকেই চর্মরোগের চিকিৎসায় বড়ই পাতার ব্যবহার লক্ষ্যণীয়। বড়ই পাতার রস অ্যালার্জিসহ বিভিন্ন ধরনের চর্মরোগ দূর করতে সাহায্য করে।

অনিদ্রা ও উদ্বেগ দূর করে: অনিদ্রা এবং উদ্বেগ অনেক মানুষের মধ্যে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছ। বড়ই পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ভিটামিন ইমিউন সিস্টেম শক্তিশালী করে এবং অনিদ্রা ও উদ্বেগ দূর করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: সাধারণত বড়ই পাতাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের ফ্রি র‍্যাডিকেলগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। এগুলো ছাড়াও এর মধ্যে ভিটামিন সি, এ, বি২, ফাইটোকেমিক্যাল প্রভৃতি ভিটামিন পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ।

লিভার সুরক্ষা: বড়ই পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে।

হাড় মজবুত করে: বড়ই পাতায় থাকা ক্যালসিয়াম, ফসফরাস এবং অন্যান্য খনিজ পদার্থ হাড়কে মজবুত করে।

চুল পড়া বন্ধ করে: বড়ই পাতা, তুলসী পাতা এবং আমলার মিশ্রণ চুল পড়া বন্ধ করতে সহায়তা করে। এজন্য প্রথমে কয়েকটি বড়ই পাতা পরিষ্কার পানিতে ধুয়ে এর সাথে তুলসী পাতা ও আমলা মিশিয়ে, ভালো করে পেস্ট করতে হবে। এই মিশ্রণটি চুলে লাগিয়ে ১৫-২০ মিনিট পরে, পেস্টটি পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলতে হবে। এটি চুল পড়া বন্ধে যথেষ্ট কার্যকর।

ত্বকের সৌন্দর্য বাড়ায়: : যখন ত্বকে পর্যাপ্ত পুষ্টি থাকে না, তখন ত্বক অপুষ্টিতে ভোগে এবং ফলে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। বড়ই পাতায় থাকা বিভিন্ন উপাদান ত্বককে পুষ্টি যোগায় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। বড়ই পাতা পেস্ট করে তার সাথে মধু মিশিয়ে ,মুখে কয়েক মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

মৃত ব্যক্তির গোসলে বরই পাতার ব্যবহার: বড়ই পাতার অ্যান্টিসেপটিক গুণের কারণে মুসলিমরা মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় বরই পাতা ব্যবহার করে থাকে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

প্রাকৃতিক ওষুধের ভান্ডার বরই পাতা

আপডেট সময় ০৫:০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪