প্রাকৃতিক মশা নিরোধক হতে পারে লবঙ্গ

প্রাকৃতিক মশা নিরোধক হতে পারে লবঙ্গ

ম্যালেরিয়া আর ডেঙ্গুর মৌসুম চলছে। এই সময়ে স্বভাবতই মশার উপদ্রব নিয়ে সবাই চিন্তিত। মশার কামড়ে অতিষ্ঠ রাজধানীর মানুষ। মশার উপদ্রব ঠেকাতে হেন পদ্ধতি নেই যা অবলম্বন করা হয় না। কিন্তু সবই রাসায়নিক উপাদানে তৈরি, এখন প্রশ্ন হলো প্রাকৃতিক কোনো উপায়ে কি মশার কামড় থেকে রেহাই পাওয়া যায়? যাবে অবশ্যই। আর সেটি হলো লবঙ্গ। শুনে অবাক লাগতে পারে। কারণ মশলা হিসেবেই লবঙ্গের সুনাম বেশি। তবে প্রাকৃতিক উপাদান লবঙ্গের তেল এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

লবঙ্গ, যা রান্নায় একটি পরিচিত মশলা, মশা তাড়াতেও অত্যন্ত কার্যকর। লবঙ্গে থাকা ইউজেনল নামক যৌগ মশার জন্য অত্যন্ত বিরক্তিকর। এই যৌগের ঝাঁজ বা ঘ্রাণ মশা সহ্য করতে পারে না। এই তেল শরীরের উন্মুক্ত অংশে লাগালে মশা সেখানে কামড় দিতে আসে না।

প্রাকৃতিক মশা নিরোধক হতে পারে লবঙ্গ prokritibarta

কীভাবে ব্যবহার করবেন:

লবঙ্গের তেল তৈরি: মূলত অলিভ অয়েলের সঙ্গে লবঙ্গ মিশিয়ে এই তেল বানানো হয়। লবঙ্গ গুঁড়ো করে এই তেলে মিশিয়ে নিন। সেটি কাচের পাত্রে সাত দিন জমিয়ে রেখে দিন। তৈরি হয়ে গেল লবঙ্গ তেল। কয়েক দিন পর তেলটি ব্যবহারের জন্য প্রস্তুত।

শরীরে প্রয়োগ: বাইরে যাওয়ার আগে শরীরের উন্মুক্ত অংশে, বিশেষ করে হাত, পা ও মুখে এই তেল সামান্য পরিমাণে লাগিয়ে নিন।

লবঙ্গ তেলের উপকারিতা:

  • প্রাকৃতিক: রাসায়নিক উপাদানের তৈরি মশা নিরোধকের তুলনায় লবঙ্গ তেল সম্পূর্ণ প্রাকৃতিক।
  • সহজলভ্য: লবঙ্গ সহজেই পাওয়া যায় এবং এর তেল তৈরি করাও খুব সহজ।
  • কার্যকর: ইউজেনল নামক যৌগ মশাকে দূরে রাখতে অত্যন্ত কার্যকর।
  • ত্বকের জন্য উপকারী: লবঙ্গ তেলের অন্যান্য উপকারিতাও রয়েছে, যেমন এটি ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে এবং ত্বককে সতেজ রাখে।

সর্তকতা

লবঙ্গ তেল ত্বকে অ্যালার্জি সৃষ্টি করে কিনা সেটি খেয়াল রাখতে হবে। তাই ব্যবহারের আগে শরীরের একটি ছোট অংশে পরীক্ষা করে দেখে নিন। শিশুদের ক্ষেত্রে লবঙ্গ তেল ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

মশার কামড় থেকে বাঁচতে লবঙ্গ তেল একটি সহজ এবং কার্যকর উপায়। তাই এই মৌসুমে মশার উপদ্রব থেকে বাঁচতে আজই লবঙ্গ তেল ব্যবহার শুরু করুন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

প্রাকৃতিক মশা নিরোধক হতে পারে লবঙ্গ

আপডেট সময় ০৪:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪