সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

প্রাণী পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধনে গিয়ে জীবজন্তুদের যত্নে ব্যস্ত মোদি (ছবিগল্প)

ভারতের গুজরাটে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন সংরক্ষণ কেন্দ্র ‘ভানতারা’র উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, মঙ্গলবার (৪ মার্চ) ভানতারা উদ্বোধনের পর মোদিকে কখনো দেখা যায় তুষারচিতা, সিংহ শাবকদের দুধ খাওয়াতে, কখনো আবার দেখা যায় আগ্রহী হয়ে দেখছেন কিভাবে পশুদের স্বাস্থ্যপরীক্ষা হয়।

ভানতারা ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে আকাশ আম্বানির ভাবনা থেকে আসা প্রকল্প। ছোটবেলা থেকে পশুপ্রেমী আকাশই বন্যপ্রাণীদের পুনর্বাসনের জন্য ভানতারা তৈরি করেছেন।

ভানতারায় বর্তমানে দুই হাজারেরও বেশি প্রজাতির দেড় লাখের বেশি পশু-পাখি রয়েছে। তাদের চিকিৎসার জন্য রয়েছে আলাদা হাসপাতাল, যেখানে এমআরআই, সিটি স্ক্যান, আইসিইউ-র ব্যবস্থাও রয়েছে।

ভানতারায় গিয়ে নরেন্দ্র মোদি সাদা সিংহ শাবক, এশিয়াটিক একশৃঙ্গ গণ্ডার, স্নো লেপার্ডের শাবককে নিজে হাতে দুধ খাওয়ান।

বাঘের বাসস্থানেও যান ভারতের প্রধানমন্ত্রী। বিশালাকার গোল্ডেন টাইগারের মুখোমুখি বসেন তিনি, যাকে সার্কাস থেকে উদ্ধার করে আনা হয়েছে।

ভানতারার এই উদ্যোগকে সাধুবাদ জানান মোদি। বন্যপ্রাণীদের এমন যত্ন সহকারে আশ্রয় দেয়া এবং তাদের এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী।

নিজের এক্স পোস্টে মোদি জীবজন্তুর সঙ্গে নিজের কাটানো সময়ের ছবি শেয়ার করে লিখেছেন, “ভানতারার মতো প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়, আমাদের পৃথিবী যাদের সাথে ভাগাভাগি করি তাদের রক্ষা করার আমাদের শতাব্দী প্রাচীন নীতির একটি প্রাণবন্ত উদাহরণ…”

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

প্রাণী পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধনে গিয়ে জীবজন্তুদের যত্নে ব্যস্ত মোদি (ছবিগল্প)

আপডেট সময় ০৬:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫