সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালন বাজেটের আওতায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে ১৩২ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ ও রাজস্ব বিভাগের চিঠিতে এ তথ্য জানানো হয়। তবে অব্যয়িত অর্থ ২০২৬ সালের ৩১ মে’র মধ্যে ফেরত দিতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ ও রাজস্ব বিভাগের ওই চিঠিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইন্টারনেট, ফ্যাক্স, টেলেক্স খাতে বরাদ্দ করা অর্থ থেকে মাসিক ১ হাজার টাকা হারে ইন্টারনেট বিল ও পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে বরাদ্দকৃত অর্থ থেকে মাসিক ৫০০ টাকা ব্যয় করতে হবে।

যেসব শিক্ষক মাসিক সমন্বয় সভায় যোগদান করেন এবং অন্যান্য সরকারি কাজে বিভিন্ন স্থানে ভ্রমণ করে থাকেন, সেসব শিক্ষক সরকারি বিধি মোতাবেক ভ্রমণ ব্যয় প্রাপ্য হবেন।

এতে আরও বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য সংযুক্ত বিভাজন মোতাবেক ১৩২ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা সংশ্লিষ্ট ইউপিইও/টিপিইও বরাবর বরাদ্দ ও মঞ্জুরি প্রদান করা হলো। সংশ্লিষ্ট ইউপিইও/টিপিইও’র আয়ন-ব্যয়ন কর্তকর্তাকে বরাদ্দকৃত অর্থ বিধি মোতাবেক ব্যয় করার ক্ষমতা দেওয়া হলো।

চিঠিতে আরও জানানো হয়, বরাদ্দকৃত অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। যেকোনো প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর

আপডেট সময় ০২:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫