সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

প্রিয়াঙ্কা গান্ধীর টোটব্যাগে ফিলিস্তিন, বাংলাদেশের বার্তা

সোমবারের ও  মঙ্গলবার পর পর দু’দিন ফের কাঁধে দু’টি টোটব্যাগ নিয়ে সংসদে হাজির হন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের শীর্ষ সারির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। লোকসভায় প্রিয়াঙ্কার এই ‘ব্যাগ’ প্রতীকী হলেও এই নিয়ে বেশ আলোচনা চলছে ভারতের রাজনৈতিক অঙ্গনে।

আলোচনার সূত্রপাত সোমবার, যখন সকালে বিরোধী দল কংগ্রেসের এমপি প্রিয়াঙ্কা গান্ধী ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ‘প্যালেস্টাইন’ লেখা একটি টোটব্যাগ নিয়ে পার্লামেন্টে ঢোকেন। ব্যাগটিতে ছিল তরমুজের ছবিও, যা ফিলিস্তিনিদের প্রতি সংহতির সূচক হিসেবে আন্তর্জাতিকভাবে সুপরিচিত একটি প্রতীক।

এই নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই ঠিক পরদিন অর্থাৎ মঙ্গলবার আরেকটি ব্যাগ নিয়ে লোকসভায় আসেন প্রিয়াঙ্কা। এবারের ব্যাগটিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে স্লোগান লেখা ছিল। ঘিয়ে রঙের ব্যাগটির উপরে লেখা, ‘বাংলাদেশ’। আর নীচে লেখা, “হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়ান।”

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার প্রিয়াঙ্কার কাঁধে ফিলিস্তিন লেখা ব্যাগ তুমুল বিতর্কের সৃষ্টি করে। ব্যাগটিতে ছিল গাজার জনগণের প্রতি সমর্থন এবং সংহতি জানিয়ে বার্তা। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কয়েকজন নেতা এর তীব্র সমালোচনা করেন। তারা প্রিয়াঙ্কার এই কাণ্ডকে দেশীয় বিষয়ের চেয়ে বিদেশি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা বলে অভিযোগ করেন।

বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, “তোষণের ঝুলি নিয়ে ঘুরে বেড়ান প্রিয়াঙ্কা। জাতীয়তাবাদ বা দেশপ্রেমের ঝোলা তার কাঁধে দেখা যায় না।”

আরেক বিজেপি নেতা অনুরাগ ঠাকুর এনডিটিভিকে বলেন, “ফিলিস্তিন লেখা ব্যাগটি কি কোনও বার্তা দিল? তাহলে তিনি বাংলাদেশি হিন্দুদের বিষয়টি নিয়ে চুপ কেন সেটি বড় প্রশ্ন। এটা ভারতীয় সংসদ। সাংসদরা এখানে ১৪০ কোটি ভারতীয়দের উদ্বেগ নিয়ে কথা বলার জন্য নির্বাচিত হন। প্রথমে ছিলেন আসাদউদ্দিন ওয়াইসি, যিনি ‘জয় ফিলিস্তিন’ স্লোগান দিয়েছিলেন। আর এখন প্রিয়াঙ্কা গান্ধী সংসদে “প্যালেস্টাইন” লেখা ব্যাগ নিয়ে এসেছেন।”

বিজেপি নেতাদের এই সমালোচনার ঝড়ের পরই বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা লেখা ব্যাগ কাঁধে লোকসভায় হাজির হন কেরালার ওয়ানাড় থেকে নির্বাচিত লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী।

প্রিয়াঙ্কা সংসদে পা রাখতেই নজর কাড়ে তার কাঁধে ঝোলানো এই ব্যাগ। কেবল প্রিয়াঙ্কাই নন, একইরকম ব্যাগ নিয়ে তার সঙ্গে তাল মেলান বিরোধীদলীয় একাধিক সাংসদও।

এর আগে সোমবার লোকসভার জিরো আওয়ারের ভাষণে প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে অভিযোগ তুলে এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

লোকসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, “সরকারের উচিত বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়টি তুলে ধরা। “বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা উচিত এবং যারা কষ্ট পাচ্ছে তাদের সমর্থন করা উচিত।”

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

প্রিয়াঙ্কা গান্ধীর টোটব্যাগে ফিলিস্তিন, বাংলাদেশের বার্তা

আপডেট সময় ০১:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪