সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রেম করছেন মধুমিতা!

প্রেম করছেন মধুমিতা!

জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার আঠারো বছর পেরোতে না পেরোতেই বিয়ে সেরে ফেলেছিলেন টলিউডের। তবে বছর পাঁচেক আগে নির্মাতা সৌরভ চক্রবর্তীর সাথে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন তিনি। তারপর থেকে রীতিমতো ‘সিঙ্গেল’ এই অভিনেত্রী। কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি তার সম্পর্কে। কিন্তু এই দুর্গাপুজায় নিজের নতুন শুরুর কথা জানালেন তিনি।

প্রেম করছেন মধুমিতা, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করার পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। কিন্তু কে তার এই প্রেমিক? তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা।

সপ্তমীর মধ্যরাতে শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর হাতের ওপর রাখা আরেকটি হাত। চারপাশে নিস্তব্ধতা। মধুমিতা লিখলেন, ‘নতুন শুরু’।

এছাড়া আরেকটি ছবিও এসেছে প্রকাশ্যে, সেখানে প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন। মধুমিতার পরনে কালো শাড়ি। অভিনেত্রীর সঙ্গে ম্যাচিং করে কালো শার্ট পরেছিলেন তাঁর প্রেমিক। নাম দেবমাল্য চক্রবর্তী।

এই প্রসঙ্গে মধুমিতা বলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।’ তবে কি খুব শিগগিরই চার হাত এক হচ্ছে তাদের? এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’

জানা যায়, অভিনেত্রীর প্রেমিক অভিনয় জগতের কেউ নন। যদিও সোশ্যাল মিডিয়ায় অনেক অভিনেত্রীই দেবমাল্যকে অনুসরণ করেন। মধুমিতার ভাষ্য, ‘সে কী করে, এখন একটু চাপাই থাক।’

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

প্রেম করছেন মধুমিতা!

আপডেট সময় ০৮:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪