ফরিদপুরে ভবনের পাইলিংয়ে আটকা সজারু, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ফরিদপুরের ভাঙ্গায় নবনির্মিত একটি ভবনের পাইলিংয়ে আটকা পড়েছিল বিলুপ্ত বন্যপ্রাণি সজারু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এটিকে উদ্ধার করে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) পৌরসভার ছিলাধরচর গ্রামে এ ঘটনা ঘটে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে ছিলাধরচর গ্রামের বাসিন্দা বাবুল চাকলাদারের নবনির্মিত একটি ভবন তৈরির পাইলিংয়ের নিচে আটকা পড়া একটি সজারু উদ্ধারে ৯৯৯ থেকে কল পাই। খবর পেয়ে এখানে এসে আমরা প্রায় আধঘণ্টা চেষ্টায় সজারুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি।

স্টেশন অফিসার আবু জাফর আরও জানান, ওই বাড়ির আশপাশে বেশ বড় বাঁশঝাড় ও পুরাতন বনজঙ্গল রয়েছে। হয়তো সেখান থেকেই খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে সজারুটি। এটকে খুব শীঘ্রই বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ফরিদপুরে ভবনের পাইলিংয়ে আটকা সজারু, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

আপডেট সময় ০২:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬