সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশের প্রতিনিধিদল

গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা করতে বাংলাদেশের প্রতিনিধিদল ভারতে গেছে। আলোচনার আগে ফারাক্কায় পানিপ্রবাহসহ ও সার্বিক ধারণা পেতে মঙ্গলবার (৪ মার্চ) ফারাক্কা বাঁধ পরিদর্শনে গেছে বাংলাদেশের প্রতিনিধি দল।

গঙ্গার পানি বণ্টন চুক্তি পর্যালোচনা এবং নদীসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকার ১১ সদস্যের এক প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে সোমবার কলকাতায় পৌঁছায়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অভিন্ন নদীর ন্যায্য পানির দাবির পাশাপাশি গঙ্গা চুক্তি নবায়নের কথা জানানো হবে।

ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর ডিসেম্বরে। মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি নবায়নের ক্ষেত্রে উভয় দেশ নতুন করে চলমান বাস্তবতা যাচাই করতে চাচ্ছে। এরই প্রেক্ষিতে বুধবার কলকাতায় ভারত এবং বাংলাদেশের যৌথ নদী কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হচ্ছেন দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৈঠকে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন, তিস্তা ধরলাসহ অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবি জানাবে বাংলাদেশের প্রতিনিধি দল, এমন আভাস পাওয়া যাচ্ছে।

কলকাতায় দুদিনের বৈঠকে যোগ দেয়ার আগে সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরেজমিনে ফারাক্কার বাঁধ পরিদর্শন করছেন। বাংলাদেশের প্রতিনিধি দল এরইমধ্যে ফারাক্কা পৌঁছেছেন। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকারের পানিসম্পদ বিষয়ক দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে আলোচনাকে স্বাগত জানিয়েছেন ফারাক্কার বিধায়ক। ৩০ বছরের এই চুক্তি সম্পাদিত হয়েছিল ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশের প্রতিনিধিদল

আপডেট সময় ০১:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫