সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ফিলিপিন্সে ক্রান্তীয় ঝড় ট্রামিতে ২৬ মৃত্যু

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সে ক্রান্তীয় ঝড় ট্রামির কারণে ২৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। উত্তরপূর্বাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে উঠে আসা ট্রামির আঘাতে দেড় লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছেন।

তীব্র ক্রান্তীয় ঝড় ট্রামির প্রভাবে দ্বীপপুঞ্জটির প্রধান দ্বীপ লুজনে ভারি বৃষ্টি হচ্ছে, এর ফলে ব্যাপক বন্যা ও ভূমিধস দেখা যাচ্ছে।

স্থানীয় সময় সকাল ১১টার আবহাওয়া বুলেটিনে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঘন্টায় একটানা সর্বোচ্চ ৯৫ কিলোমিটার বাতাসের বেগসহ ঝড়টি পার্বত্য উত্তরাঞ্চল কোর্দেলিয়ারার ওপর দিয়ে পশ্চিমমুখে এগিয়ে যাচ্ছে।

এসময় উত্তরাঞ্চলের কিছু প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি, বন্যা, ভূমিধস ও কোথাও কোথাও জলোচ্ছ্বাস হতে পারে বুলেটিনে সতর্ক করা হয়েছে।

কর্মকর্তারা জানান, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে গত কয়েকদিনে কেন্দ্রীয় বিকোল অঞ্চলে পানিতে ডুবে ও ভূমিধসে। এই অঞ্চলের নাগা শহরে বৃহস্পতিবার ১৪ জনের মৃত্যু হয়েছে।

ঝড়টির কারণে বৃষ্টি ও বন্যার আশঙ্কা করা হচ্ছে। দেশটির সরকার উপদ্রুত অঞ্চলগুলোর সব ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এক লাখ ৬৩ হাজারেরও বেশি মানুষ জরুরি শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। এদের অধিকাংশই বিকোল অঞ্চলের বাসিন্দা। বন্যার পানিতে ঘরবাড়ি ডুবতে শুরু করার পর তারা এলাকা ছাড়েন।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, প্রতি বছর ফিলিপিন্স গড়ে ২০টি ক্রান্তীয় ঝড়ের কবলে পড়ে। সাধারণত এ সময় ভারি বৃষ্টি, প্রবল ঝড় ও প্রাণঘাতী ভূমিধস হয়ে থাকে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ফিলিপিন্সে ক্রান্তীয় ঝড় ট্রামিতে ২৬ মৃত্যু

আপডেট সময় ০২:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪