ফিলিস্তিনে বিপর্যয়ের ধ্বনি: জাতিসংঘের সংস্থাকে নিষিদ্ধ করল ইসরায়েল

ইউএনআরডব্লিউএ নামে পরিচিত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থাকে নিষিদ্ধ করেছে ইসরায়েল। ইসরায়েলের সংসদ নেসেটে এই বিষয়ে আইন পাস করা হয়েছে। এতে দেশটির ভেতরে ও ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে সংস্থাটির কার্যক্রম চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গাজায় বিশেষ করে উত্তর গাজায় যখন অবরুদ্ধ অবস্থা, খাবার-পানি, ওষুধের জন্য হাহাকার তখন এমন নিষেধাজ্ঞা কার্যত গাজাবাসীদের জন্য ভয়াবহ মানবিক সংকট ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতোমধ্যে এই নিষেধাজ্ঞা নিয়ে ইসরায়েলের কিছু পশ্চিমা মিত্র উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, গাজায় এখন যে মানবিক সংকট চলছে এতে পরিস্থিতি আরও অবনতি হবে।

ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলায় ইউএনআরডব্লিউএ-এর কিছু সদস্য অংশগ্রহণ করেছেন। এ ছাড়া তাদের কয়েকজন হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণকারী ইউএনআরডব্লিউএ-এর কর্মীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তবে সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ইসরায়েলি সংসদে হওয়া ভোটটি জাতিসংঘ সনদবিরোধী এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি ইউএনআরডব্লিউএ-কে অমর্যাদাপূর্ণ করার এবং ফিলিস্তিনি শরণার্থীদের মানব উন্নয়নে সহায়তা ও সেবাদান প্রক্রিয়া অগ্রাহ্য করার চলমান প্রচেষ্টার সর্বশেষ পদক্ষেপ।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ফিলিস্তিনে বিপর্যয়ের ধ্বনি: জাতিসংঘের সংস্থাকে নিষিদ্ধ করল ইসরায়েল

আপডেট সময় ১২:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪