সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বক্স অফিসে উত্তাপ ছড়াচ্ছে দেবের খাদান!

বক্স অফিসে উত্তাপ ছড়াচ্ছে দেবের খাদান!

পশ্চিমবাংলার কমার্শিয়াল সিনেমায় ভরসার নাম দেব। বিগত কয়েকবছর যেখানে কমার্শিয়াল ছবির কোনো দাপট দেখা যাচ্ছে না, সেখানেও দেব একাই লড়াই চালু রেখেছেন! যার ফল পাচ্ছেন হাতেনাতে!

সবাই বলছেন, লম্বা রেসের ঘোড়া দেব। আপাতত এই অভিনেতার সাফল্যের ধারেকাছে কেউ আসতে পারছে না। তিনিও নিজেকে ভেঙে গড়ে নিচ্ছেন প্রায় প্রতিটা ছবিতে। যেভাবে কমার্শিয়াল সিনেমাকে ফিরিয়ে আনলেন, তা হয়তো দেব ছাড়া আর কেউই পারতেন না।

প্রথম সপ্তাহে রেকর্ড ব্রেকিং আয়ের পর, দ্বিতীয় সপ্তাহেও চলছে দেবের দাপট! বলছি সদ্য মুক্তি পাওয়া দেব অভিনীত ‘খাদান’ এর কথা! পশ্চিমবাংলার বক্স অফিস বলছে- খাদানের দ্বিতীয় শুক্রবারের সংগ্রহ ৪৫ লাখ রুপি! আর এই অঙ্ক যোগ করলে মোট আয় দাঁড়ায় ৭.০৫ কোটি রুপি!

শুক্রবার (২০ ডিসেম্বর): ৮৪ লাখ
শনিবার: ৯৬ লাখ
রবিবার: ১.২০ কোটি
সোমবার: ৬৪ লাখ
মঙ্গলবার: ৭৬ লাখ
বুধবার: ১.৫৩ কোটি
বৃহস্পতিবার: ৬৭ লাখ
শুক্রবার (২৭ ডিসেম্বর): ৪৫ লাখ

বর্তমানে সর্বোচ্চ আয়ের হিসেবে বাংলা ছবির তালিকায় উপরে রয়েছে শিবপ্রসাদ আর নন্দিতার ‘বহুরূপী’। যা এই বছর দেবের টেক্কাকে রীতিমতো মাত দিয়ে দেয়। ১৫ কোটির উপর আয়, বাংলা ছবির ক্ষেত্রে অভাবনীয়। তবে দেব যে গতিতে এগোচ্ছেন, তাতে মনে করা হচ্ছে, ‘বহুরূপী’র রেকর্ড এবার বুঝি বা ভাঙল!

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

বক্স অফিসে উত্তাপ ছড়াচ্ছে দেবের খাদান!

আপডেট সময় ০৯:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪