সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

বগুড়ার রাবেয়া পার্ক থেকে পাখি, হনুমান, বানরসহ ৩৮টি বন্যপ্রাণী উদ্ধার

বগুড়ার কাহালুতে একটি বিনোদন পার্ক ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে শঙ্খচিল, ভুবনচিল, ডাহুক, পাতি সরালি, বেগুনি কালিম, মদনা টিংসহ বিভিন্ন প্রজাতির ৩৪টি পাখি, ২টি হনুমান ও ২টি রেসাস বানর উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রাবেয়া পার্ক এন্ড চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ঢাকা থেকে আসা একটি দল।

অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক অসিম মল্লিক ও আবদুল্লাহ আস সাদিক।

অভিযানে উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে রয়েছে: হনুমান (২), ঘুঘু (১৫), সবুজ টিয়া (৫), মদনা টিং (১), শঙ্খ চিল (১), রেসাস বানর (২), ভূবন চিলের বাচ্চা (৩), ডাহুক (৪), পাতি সরালি (১) ও বেগুনী কালিম (৪)।

উদ্ধার করা এসব পাখি তাৎক্ষণিক অবমুক্ত করা হয়। দুটি মুখপোড়া হনুমান সিলেটের সাতছড়ি জাতীয় উদ্যান ও দুটি রেসাস বানর টাঙ্গাইল অভয়াশ্রমে মুক্ত করা হবে বলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন। আরও জানিয়েছেন, অভিযানকালে পার্ক ও মিনি চিড়িয়াখানাটির বিরুদ্ধে বন্যপ্রাণী আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে, যা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

বগুড়ার রাবেয়া পার্ক থেকে পাখি, হনুমান, বানরসহ ৩৮টি বন্যপ্রাণী উদ্ধার

আপডেট সময় ১২:৪৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫