বজ্রপাতে একদিনে দেশজুড়ে ১২ প্রাণহানি  

বজ্রপাতে একদিনে দেশজুড়ে ১২ প্রাণহানি  

একদিনে দেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন- সুনামগঞ্জের তিন উপজেলায় পাঁচজন, রংপুরের মিঠাপুকুরে দুজন, হবিগঞ্জের নবীগঞ্জে একজন, কিশোরগরঞ্জের করিমগঞ্জে একজন, নেত্রকোনায় একজন, ময়মনসিংহের গৌরীপুরে একজন ও গফরগাঁওয়ে একজন। শনিবার ১৮ এপ্রিল দুপুরে পৃথক পৃথক বজ্রপাতে তারা মারা যান।

সুনামগঞ্জে ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় পৃথক স্থানে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলার ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও দিরাই উপজেলার হাওর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৪ জন আহত হয়েছেন।

ময়মনসিংহে বজ্রপাতে দুই জনের মৃত্যু

শনিবার দুপুর ২টার দিকে গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

রংপুরে বিলে মাছ ধরতে গিয়ে ২ জেলের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে বিলে মাছ ধরতে গিয়ে ২ জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত দশজন। মিঠাপুকুর থানার ওসি নুরুজ্জামান জানান, উপজেলার বড় হযরতপুর এলাকার সখিপুরে শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নেত্রকোণায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের মেষির হাওড়ে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। নিহত আলতু মিয়া (৬৫) একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

আটপাড়া থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, দুপুর ১টার দিকে মেষি হাওড়ে গরুর জন্য ঘাস কাটছিলেন আলতু মিয়া। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত হয়। পরে স্থানীয়রা হাওড়ে গিয়ে আলতু মিয়ার মরদেহ পরে থাকতে দেখেন।

কিশোরগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

করিমগঞ্জ উপজেলার বড় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক শ্রমিক মারা গেছেন। করিমগঞ্জ থানার ওসি এমরানুল করিম বলেন, শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া (৩৮) উপজেলার কলাবাতা গ্রামের বাসিন্দা।

হবিগঞ্জে কৃষকের মৃত্যু

নবীগঞ্জ উপজেলায় বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, নিহত সুনাম উদ্দিন (৬০) উপজেলার রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ইউপি সদস্য জুয়েল মিয়া জানান, সুনাম উদ্দিন সকালে হাওরে ধান কাটতে যান। দুপুরে বজ্রপাতে তার মৃত্যু হয়।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

বজ্রপাতে একদিনে দেশজুড়ে ১২ প্রাণহানি  

আপডেট সময় ০১:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬