সংবাদ শিরোনাম ::
Logo বজ্রপাতে একদিনে সারাদেশে অন্তত ১২ জনের প্রাণহানি Logo রাঙ্গামাটিতে পুরুষ হাতির মৃত্যু, পাশে দাঁড়িয়ে শোকাতুর সঙ্গিনী Logo মাছ বেশি ভাজলে যে যে ক্ষতি হয় Logo ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ৫ বিভাগে কালবৈশাখীর সম্ভাবনা, ভারী বৃষ্টির আভাস Logo প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা’র আয়োজনে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা Logo হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, তবে এতে ট্রাম্প ‘সম্মানিত’ বোধ করছেন!   Logo রংপুর বিভাগে বৃষ্টি, শীঘ্রই দেশের ৭০-৮০ শতাংশ এলাকায় মিলতে পারে একই স্বস্তি Logo উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়!

বজ্রপাতে একদিনে সারাদেশে অন্তত ১২ জনের প্রাণহানি

দেশের বিভিন্ন স্থানে বিকেল থেকে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে অনেক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেই সঙ্গে বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে গাইবান্ধায়, পাঁচজন। সিরাজগঞ্জের তাড়াশে দুইজন, জামালপুরের মেলান্দহে দুইজন, বগুড়ার গাবতলিতে একজন, নাটোরের সিংড়ায় একজন, পঞ্চগড়ে একজন।

রোববার সন্ধ্যার পর থেকে রাত ৯টার মধ্যে দেশের ১৬ জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রবৃষ্টির আভাস রয়েছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, রবিবার রাত ৯টার মধ্যে মৌলভীবাজার, সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার কিছু স্থানে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি/বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময় ঘরের বাইরে যাবেন না।

এর আগে সাড়ে ৫টায় দেওয়া এক বার্তায় বলা হয়েছে, এই মুহূর্তে দেশের কেন্দ্রীয় অঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাত সংঘটিত হচ্ছে, যা পরবর্তীতে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলিতে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

Shuvo

বজ্রপাতে একদিনে সারাদেশে অন্তত ১২ জনের প্রাণহানি

বজ্রপাতে একদিনে সারাদেশে অন্তত ১২ জনের প্রাণহানি

আপডেট সময় ০৭:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬