সংবাদ শিরোনাম ::

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪, এখনো পানিবন্দী ১০ লাখ পরিবার

দেশের চলমান বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি একজন নিখোঁজের তথ্যও পাওয়া গেছে। পানিবন্দী রয়েছেন ১০ লাখ ৯ হাজার ৫২২ পরিবার। শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বন্যায় মৃতদের মধ্যে রয়েছেন পুরুষ ৪১ জন, মহিলা ৬ জন ও ৭ জন শিশু। এর মধ্যে কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৯, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও কক্সবাজার ৩ ও মৌলভীবাজার ১ জন মারা গেছেন। মৃত্যুর এ সংখ্যা বৃহস্পতিবার ছিল ৫২ জন।

এতে আরও জানানো হয়, বন্যায় ১০ লাখ ৯ হাজার ৫২২ পরিবার পানিবন্দী রয়েছেন। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট তিন হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৪ লাখ ৬৮ হাজার ৬৮৭ জন মানুষ এবং ৩৮ হাজার ১৯২টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। এ ছাড়া ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মোট ৫৬টি মেডিকেল টিম চালু রয়েছে।

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪, এখনো পানিবন্দী ১০ লাখ পরিবার

আপডেট সময় ০৫:৩৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪