সংবাদ শিরোনাম ::

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, পানিবন্দি প্রায় ৭ লাখ পরিবার

চলমান বন্যায় মৃত্যুর সংখ্যা একদিনে আরও পাঁচজন বেড়েছে। আজ‌ শনিবার পর্যন্ত বন্যায় ১১ জেলায় মোট ৫৯ জন মারা গেছেন।

শনিবার (৩১ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বন্যায় মৃতের সংখ্যা ৫৯ জন। এর মধ্যে পুরুষ ৪১ জন, নারী ছয়জন ও শিশু ১২ জন‌। এদের মধ্যে কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ২৩, চট্টগ্রামে ছয়, খাগড়াছড়িতে এক, নোয়াখালীতে ৯, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, লক্ষ্মীপুরে একজন, কক্সবাজারে তিনজন ও মৌলভীবাজারে একজন। এছাড়া মৌলভীবাজারে একজন নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুক্রবার মোট মারা যাওয়া মানুষের সংখ্যা ছিল ৫৪ জন।

চট্টগ্রাম, হবিগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক। মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এছাড়া কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

বর্তমানে মোট ৬ লাখ ৯৬ হাজার ৯৯৫টি পরিবার পানিবন্দি। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৪ লাখ ৫৭ হাজার ৭০২ জন।

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, পানিবন্দি প্রায় ৭ লাখ পরিবার

আপডেট সময় ০৪:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪