সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বন্যায় ১১ জেলায় মৃত্যু বেড়ে ২৩, নোয়াখালীতে অবনতি

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের ১১ জেলায় বন্যায় এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। মৌলভীবাজারে নিখোঁজ রয়েছে ২ জন।

বন্যা পরিস্থিতি নিয়ে আজ সোমবার (২৬ অগাস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মাদ কামরুল হাসান। তিনি বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার বন্যা পরিস্থিতি উন্নতি হবে।’

মন্ত্রণালয় জানিয়েছে, মারা যাওয়াদের মধ্যে কুমিল্লায় ৬, কক্সবাজারে ৩, চট্টগ্রামে ৫, নোয়াখালীতে ৫ এবং ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি ও লক্ষ্মীপুরে মারা গেছেন একজন করে।

এছাড়া ৩ হাজার ৮৩৪টি আশ্রয়কেন্দ্রে রয়েছে ৪ লাখ ৬৯ হাজার ৫২৩ জন মানুষ। দুর্গত ১১ জেলায় এ পর্যন্ত ৩ কোটি ৫২ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে।

গত ২০ অগাস্ট থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে প্লাবিত হয়েছে ৭৪ উপজেলা। ক্ষতিগ্রস্ত ৫৫০ ইউনিয়ন/পৌরসভা। ১১ জেলায় মোট পানিবন্দি ১২ লাখ ৩৮ হাজার ৪৮ পরিবার। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫৭ লাখ ১ হাজার ২০৪ জন।

ফেনীতে বন্যার্তদের চিকিৎসার জন্য একটি ফিল্ড হাসপাতাল করা হয়েছে বলেও জানান কে এম আলী রেজা। এছাড়া, ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা প্রদানের জন্য ৬৪৫টি মেডিকেল টিম কাজ করছে বলেও জানানো হয়েছে।

নোয়াখালীতে পরিস্থিতির অবনতি: প্রবল বর্ষণ ও উজানের ঢলে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে। এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২৬ আগস্ট) জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, নোয়াখালীতে গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় জেলার ৯ উপজেলার মধ্যে ৮ উপজেলা আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৮৭ ইউনিয়ন ও ৭ পৌরসভার ১৯ লাখ ৮১ হাজার ৭০০ মানুষ পানিবন্দি হয়ে আছে। জেলায় এক হাজার ৯৮টি আশ্রয়কেন্দ্র খুলে এক লাখ ৮২ হাজার ৩০৯ জনকে আশ্রয় দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

বন্যায় ১১ জেলায় মৃত্যু বেড়ে ২৩, নোয়াখালীতে অবনতি

আপডেট সময় ০৩:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪