সংবাদ শিরোনাম ::
Logo সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান   Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয় Logo বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী Logo জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, কয়েক এলাকায় ৩ মিটার পর্যন্ত সুনামির আঘাত Logo ইরানি জাহাজ জব্দ, পাকিস্তানে শান্তি আলোচনা অনিশ্চিত
ঘূর্ণিঝড় ‘দানা’

বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় দানার প্রভাবে বরিশালের অভ্যন্তরীণ রুটে সবধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

বিআইডব্লিউটিএ বরিশাল বন্দর কর্মকর্তা মো আব্দুর রাজ্জাক জানান, ঘূর্ণিঝড় দানার কারণে বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে। সেজন্য নদী বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই কারণে বেলা ১১টা থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

এসময় অসংখ্য যাত্রী নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে হতাশ হয়ে পড়ে। নৌপুলিশ সদস্যরা যাত্রীদের নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে নৌবন্দরে মাইকিং করেছে।

বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল থেকে থেমে বৃষ্টি হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গত, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। বুধবার (২৪ অক্টোবর) মধ্যরাতে দেয়া আবহাওয়ার ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘দানা’ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৮৫ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান  

ঘূর্ণিঝড় ‘দানা’

বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

আপডেট সময় ০৪:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪