বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক এমপি জেবুননেসা আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) দিবাগত গভীর রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৭ মে) ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

জেবুননেসা আফরোজ বরিশাল সিটির সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালে এপ্রিলে সংসদ সদস্য (এমপি) থাকাকালে হিরণ মৃত্যুবরণ করেন। পরে সেই আসনে তার স্ত্রী জেবুননেসা উপনির্বাচন করে জয়ী হন। ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়।

বজ্রপাতে একদিনে দেশজুড়ে ১২ প্রাণহানি  

বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার

আপডেট সময় ০৪:২৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫