সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

মঙ্গলবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগের আগপর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব পালনের জন্য শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের শর্তে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে মঙ্গলবার রাতেই আন্দোলনের মুখে ববির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অপসারণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে উপাচার্য ড. শুচিতা শারমিন, উপ-উপাচার্য ড. গোলাম রব্বানি এবং কোষাধ্যক্ষ ড. মামুন অর রশিদকে অব্যাহতি দেওয়া হলো।

উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষক-ছাত্ররা গত ২৮ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল। সেই আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (১৩ মে) রাত থেকে কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করে। অনশনে গিয়ে মঙ্গলবার অন্তত ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে একদফা দাবিতে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে।

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম

আপডেট সময় ০৪:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫