বলিভিয়ায় ভয়াবহ দাবানল

বলিভিয়ায় ভয়াবহ দাবানল । ছবি : সংগৃহীত

দাবানলে আক্রান্ত লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। এপর্যন্ত সেদেশের প্রায় ৯৫ লাখ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ অবস্থায় সারাদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বলিভিয়ার পরিবেশমন্ত্রী অ্যালান লিসপারগুয়ার জানিয়েছেন, বর্তমানে দেশটিতে ৭২টি দাবানল সক্রিয় আছে। সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে সান্তা ক্রুজ শহরের পূর্বাঞ্চলের প্রায় ৬৪টি দাবানল। এছাড়া দেশের উত্তর-মধ্য অংশের বেনিতে ছয়টি দাবানল জ্বলছে। পশ্চিমাঞ্চলীয় লা পেজ শহরে এবং উত্তরে পান্ডোতে একটি করে দাবানল জ্বলছে। এই দাবানলগুলো দেশটির প্রধান পরিবেশগত অঞ্চলগুলোকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এর মধ্যে রয়েছে নোয়েল কেম্পফ মারকাডো ন্যাশনাল পার্ক এবং সান ইগনাসিও ডি ভেলাস্কো সংরক্ষিত এলাকা। সান্তা ক্রুজের কনসেপসিয়নের সংরক্ষিত এলাকাও ঝুঁকিপূর্ণ।

বলিভিয়ায় ভয়াবহ দাবানল prokritibarta

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সান্তা ক্রুজ শহর। সক্রিয় দাবানলে পুড়েছে অঞ্চলটির বেশিরভাগ এলাকা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে শহরটির বাসিন্দাদের। তবে এখন পর্যন্ত হতাহত বা কোনো ধরণের প্রাণহানীর খবর পাওয়া যায়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে। দাবানল মোকাবেলায় আন্তর্জাতিক সমর্থন চেয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী এডমুন্ডো নোভিলো বলেছেন, জাতীয় জরুরি অবস্থা ঘোষণার এই পদক্ষেপ দেশটিকে দ্রুত আন্তর্জাতিক সমর্থন সমন্বয় করার সুযোগ করে দেবে।

উল্লেখ্য, ২০১০ সালের পর থেকে সবচেয়ে বেশি সংখ্যক দাবানল দেখছে বলিভিয়া। ভয়াবহ খরার কারণে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশেও দেখা দিয়েছে এই দাবানল। এখনও হাজার হাজার দাবানল সক্রিয় রয়েছে অঞ্চলটিতে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ‘ব্রাজিলিয়ান স্পেস এজেন্সি’ জানিয়েছে, চলতি বছর দাবানলে বলিভিয়ায় অন্তত ৩০ লাখ হেক্টর (৭৫ লাখ একর) জমি পুড়ে গেছে। অনাবৃষ্টির জেরে গত জুলাই মাসে অস্বাভাবিকভাবে দাবানলের মৌসুম শুরু। তখন থেকে লাতিন আমেরিকার দেশগুলো এই ভয়াবহতার মধ্য দিয়ে যাচ্ছে। যা আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত থাকবে।

বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স বলেছেন, ব্রাজিলিয়ান বিশেষজ্ঞদের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার সমন্বয় করতে সান ইগনাসিও দে ভেলাস্কো প্রদেশে পৌঁছেছেন।

সূত্র: রয়টার্স

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

বলিভিয়ায় ভয়াবহ দাবানল

আপডেট সময় ০৫:৩৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪