বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানি খাতে জার্মানি ১০০ কোটি ইউরো দিবে

বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানি খাতে জার্মানি ১০০ কোটি ইউরো দিবে prokritibarta

আগামী ১০ বছরে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতির লক্ষ্যে জার্মানি ১০০ কোটি ইউরো) সহায়তা দেবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমান প্রায় ১৩ হাজার ৩০৩ কোটি টাকা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই তথ্য জানিয়েছেন। সৈয়দা রিজওয়ানা হাসান মঙ্গলবার সচিবালয়ে জার্মান অ্যাম্বাসেডর আচিম ট্রস্টারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জার্মানিকে সহায়তার জন্য ধন্যবাদ জানান তিনি। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরেই বাংলাদেশ দেড় কোটি ইউরো পাবে। এর মাধ্যমে বেসরকারি খাত, গবেষণা ইনস্টিটিউট, একাডেমিয়া ও সুশীল সমাজের সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি কার্যকর প্রচেষ্টা চালানো হবে।

এই সহযোগিতায় ক্ষুদ্র জাতিগত সংখ্যালঘু, নারী ও যুবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন রিজওয়ানা হাসান। তার মতে, এই পারস্পরিক সহযোগিতা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে। বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টারও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি নবায়নযোগ্য জ্বালানিতে জার্মানির দক্ষতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দিয়েছেন।

বৈঠকে নদী পরিষ্কার, পরিবেশ সুরক্ষা, ও জলবায়ু পরিবর্তন প্রশমনে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার ওপর আলোচনা হয়। টেকসই উন্নয়ন প্রকল্প ও পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে উভয়পক্ষ আলোচনা করেছে। বৈঠকটি একটি পারস্পরিক চুক্তির মাধ্যমে শেষ হয়, যার মাধ্যমে প্রযুক্তি স্থানান্তর এবং পরিবেশগত স্থায়িত্ব প্রকল্পে সহযোগিতার আরও উপায় খোঁজার প্রতিশ্রুতি দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানি খাতে জার্মানি ১০০ কোটি ইউরো দিবে

আপডেট সময় ০৫:০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪