সংবাদ শিরোনাম ::
Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়! Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন

বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ২৭ কোটি ২১ লাখ ডলার সহায়তা ঘোষণা কানাডার

বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নতুন করে ২৭ কোটি ২১ লাখ ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে কানাডা। স্থানীয় সময় রোববার (৯ মার্চ) দেশটির আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন এই অর্থায়নের ঘোষণা দেন। ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেয়ার পরেই মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে বৈদেশিক সহায়তা বন্ধ করে দেয়। ওয়াশিংটনের সিদ্ধান্তের সুযোগে বৈদেশিক সহায়তার ঘোষণা দিয়ে সম্পর্ক জোরদার করার সুযোগ নিলো কানাডা।

অন্যান্য বিদেশি অংশীদার ও দাতাদের অর্থায়নের পাশাপাশি এই তহবিল বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে ১৪টি প্রকল্পে ব্যয় করা হবে।

এক বিবৃতিতে আহমেদ হুসেন বলেন, ‘বাংলাদেশসহ বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও শক্তিশালী করছি আমরা। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা প্রদান করে আমরা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলছি।’

কানাডার প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— লিঙ্গ সমতা, নারীদের ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি ইত্যাদি। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, নাগরিক সম্পৃক্ততা জোরদার এবং দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা হবে।

কানাডা সরকার আরও জানিয়েছে, ‘নার্সিং খাতে নারীর ক্ষমতায়ন’ নামে একটি প্রকল্পের জন্য তিন বছরে ৬৩ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পটি কানাডীয় প্রতিষ্ঠান কোওয়াটার ইন্টারন্যাশনালের মাধ্যমে বাস্তবায়িত হবে।

গ্লোবাল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত জনগোষ্ঠীর সংখ্যা এক লাখের বেশি। কানাডা এমন এক সময়ে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করল যখন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার বিভিন্ন দেশে সহায়তা কর্মসূচি বন্ধ করে দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত

বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ২৭ কোটি ২১ লাখ ডলার সহায়তা ঘোষণা কানাডার

আপডেট সময় ০৪:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫