সংবাদ শিরোনাম ::
Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়! Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন

বাংলাদেশিদের প্রতিবাদ-বিক্ষোভ নিয়ে যা বললেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত   

Smoke and fire rise from the explosion Tuesday in Gaza City.

গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের নজরে এসেছে। সোমবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ফিলিস্তিনের পাশে বাংলাদেশিদের অবস্থানে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বলেছেন, ‘আমরা আপনাদের মহত্ত্ব এবং মানবতা ভুলব না।’

ঢাকায় ফিলিস্তিন দূতাবাস রাষ্ট্রদূত ইউসেফ রামাদানের লিখিত একটি বক্তব্য প্রকাশ করেছে। সেখানে এ কথা বলেন রাষ্ট্রদূত।

লিখিত বক্তব্যে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘ফিলিস্তিন ও তার জনগণের প্রতি সংহতি ও সমর্থনে বেশিরভাগ প্রধান শহর, বিশেষ করে রাজধানী ঢাকায় যে প্রতিবাদ আন্দোলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল সেটি আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। গাজায় ইসরায়েলি দখলদারিত্বের দ্বারা অসহায় শিশু ও নারীদের উপর পরিচালিত ফ্যাসিবাদী কর্মকাণ্ডের নিন্দায় বাংলাদেশের জনগণের মহত্ত্ব দেখে আমি অবাক হইনি। বাংলাদেশি জনগণের কর্মকাণ্ড এবং সত্যতা দেখে আমি অবাক হইনি।’

ইউসেফ রামাদান বলেন, ‘এই বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের জনগণ ফিলিস্তিন এবং বিশ্বকে বেশ কয়েকটি বার্তা পাঠিয়েছে। ফিলিস্তিনকে, বিশেষ করে গাজার জনগণের কাছে; যে তোমরা একা নও এবং আমরা তোমাদের সঙ্গে আছি, তোমাদের যন্ত্রণা আমরা অনুভব করছি। আমরা তোমাদের পরিত্যাগ করব না এবং যেকোনো মূল্যই হোক না কেন, তোমাদের ভূমি এবং স্বাধীনতা ফিরে না পাওয়া পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে থাকব।’

রাষ্ট্রদূত বলেন, ‘আমি বাংলাদেশি জনগণকে আশ্বস্ত করতে চাই যে, আপনারা ফিলিস্তিনের ইতিহাসের প্রসারিত দরজা দিয়ে প্রবেশ করেছেন যা চিরস্থায়ী হয়ে থাকবে। ফিলিস্তিনি হিসেবে আমাদের জন্য এটি একটি সম্মানের বিষয়। আমরা আপনাদের মহত্ত্ব ভুলব না এবং আপনাদের মানবতাও ভুলব না।’

ইউসেফ রামাদান আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পেছনে বাংলাদেশিদের মতো মহৎ মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের ন্যায্য সংগ্রাম এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের লড়াই কখনও ত্যাগ করবে না। যতক্ষণ না তারা স্বাধীনতা, মর্যাদা এবং শান্তিপূর্ণভাবে তাদের মাতৃভূমিতে বসবাসের অধিকার অর্জন করবে। ফিলিস্তিনিদের পক্ষ থেকে তাদের বাংলাদেশি ভাইবোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিতে চাই, আমরা পূর্ব বা পশ্চিমের কোনো ঔপনিবেশকারীর কাছে কখনও হাল ছাড়ব না, মাথা নত করব না। ফিলিস্তিন-মুক্ত না হওয়া পর্যন্ত আমরা প্রতিরোধ চালিয়ে যাব।’

আপলোডকারীর তথ্য

Shuvo

কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত

বাংলাদেশিদের প্রতিবাদ-বিক্ষোভ নিয়ে যা বললেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত   

আপডেট সময় ০৫:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫