সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র সরকার: রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬-এ যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের কোনো রাজনৈতিক  দলের পক্ষ নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সেইসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত সরকারের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র সরকার প্রস্তুত রয়েছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

কেবল বাংলাদেশি জনগণেরই নির্বাচনে প্রতিনিধি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশি জনগণ যে সিদ্ধান্ত নেবে তার প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন ও সহযোগিতা থাকবে।’

বৈঠকের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, আমাদের মধ্যে আসন্ন নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়াও, গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি বলেন, সেদিন প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন যে এবার বাংলাদেশে একটি উৎসবমুখর নির্বাচন উৎসব হবে। তার কথায় আমিও অত্যন্ত উৎসাহ বোধ করছি।

তিনি বলেন, আসন্ন নির্বাচন নিয়ে আমি খুবই উৎসাহিত। দেশের জনগণ তাদের মূল্যবান ভোট দিচ্ছেন এটি এবং আপনাদের মত আমিও নির্বাচনের ফলাফল দেখার জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি।

‘আশা করি এটি একটি সত্যিকার অর্থেই উৎসবমুখর নির্বাচন হবে, যেখানে দেশের সকল ভোটার নিজেদের মতামত প্রকাশ করবেন এবং আমি আশা করছি আসন্ন নির্বাচন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হবে,’ তিনি বলেন।

আজকের এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার- আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত, ইসি সচিব আখতার আহমেদ, মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।

সূত্র: বাসস

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র সরকার: রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আপডেট সময় ০৪:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬