সংবাদ শিরোনাম ::

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা

ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা‌।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলে সেখানে হাজির হন তিনি। পরে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন।

প্রণয় ভার্মা‌ বলেন, “ভারত পারস্পরিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। বাংলাদেশ-ভারতের সম্পর্ক বহুমাত্রিক। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকবে না। আমরা দুই দেশের মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগ্রহী।”

এর আগে বিকেলে চারটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন প্রণয় ভার্মা‌। তিনি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে কথা বলেন।

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা

আপডেট সময় ০৬:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪