বাংলাদেশের স্নিগ্ধা গ্লোবাল ইন্ডিয়ান ফ্যাশন উইক মাতালেন

বাংলাদেশের স্নিগ্ধা গ্লোবাল ইন্ডিয়ান ফ্যাশন উইক মাতালেন। ছবিঃ সংগৃহীত

১২ থেকে ১৫ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে বসে আইএফডিসি প্রেজেন্ট জিআইসিডাব্লিউ ফ্যাশন উইক। যেখানে স্নিগ্ধতা ছড়িয়েছেন বাংলাদেশী মডেল স্নিগ্ধা চৌধুরী। ভারতের সবচেয়ে বড় এই ফ্যাশন উইকে এবারই প্রথম বাংলাদেশের নাম লেখালেন স্নিগ্ধা! ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির নামকরা সব তারকা মডেলদের সঙ্গে ক্যাটওয়াক করে উচ্ছ্বসিত এই সুন্দরী মডেল স্নিগ্ধা।

বাংলাদেশের আশিকুর রহমান পনির কোরিওগ্রাফিতে তিনি মুগ্ধতা ছড়ান এই আয়োজনে। স্নিগ্ধা জানান, পনি বেনারশি শাড়ি দিয়ে কাপড় তৈরি করেন, সেই কাপড় দিয়ে কিছু ডিজাইন তৈরি করেন, যেগুলো পরে হাঁটেন তিনি।

সেত শ্যামের থিমের উপর ভিত্তি করে তৈরি পোশাকে পুরো আয়োজনে মডেলরা ক্যাটওয়াক করেন। সেই থিমে ঝলক দেখান পনি-স্নিগ্ধা।

তিনি বলেন, ‘এটা আমার জীবনের বড় একটা ঘটনা। এর আগে এত বড় শোতে আমার ক্যাটওয়াক করা হয়নি। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। আমি ওখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। সামনে আরও এ ধরনের বড় কাজ করার ইচ্ছা আছে।’

স্নিগ্ধা চৌধুরী শোবিজের পরিচিত মডেল ও অভিনেত্রী। স্নিগ্ধা মডেলিংয়ের পাশাপাশি সিনেমাতেও নাম লিখিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

বাংলাদেশের স্নিগ্ধা গ্লোবাল ইন্ডিয়ান ফ্যাশন উইক মাতালেন

আপডেট সময় ০২:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪