সংবাদ শিরোনাম ::

বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় যা বললেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় যা বললেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে আমেরিকা। আমেরিকার পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই শুভেচ্ছা জানান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মার্কো রুবিও বলেন, ‘এই দিবস উদযাপনটি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে, যখন অন্তর্বর্তী সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করার কাজ করছে। এটি বাংলাদেশের জনগণকে তাদের এগিয়ে যাওয়ার পথ বেছে নেওয়ার সুযোগ করে দেবে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় আমেরিকা বাংলাদেশকে সমর্থন করে। আমরা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য উন্মুখ।’

রুবিও আরও বলেন, ‘বাংলাদেশের এই বিশেষ দিবস উদযাপন উপলক্ষে আমি দেশটির জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের উভয় দেশের জনগণকে নিরাপদ, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে আমেরিকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’

আপলোডকারীর তথ্য

Shuvo

ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে

বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় যা বললেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫