আবার বাংলাদেশে আসছেন ডোনাল্ড লু

আবার বাংলাদেশে আসছেন ডোনাল্ড লু

আবার বাংলাদেশে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর গত মে মাসে মার্কিন এক‌টি প্রতি‌নি‌ধিদলের স‌ঙ্গে ঢাকা সফর করেছিলেন ডোনাল্ড লু।

এরপর শেখ হাসিনা সরকারের পতন এবং  ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটা হবে লু’র প্রথম ঢাকা সফর।

একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর বাংলাদেশের অন্তর্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টাও ডোনাল্ড লুর এই সম্ভাব্য সফর সম্পর্কে নিশ্চিত করেছেন। কয়েকটি সংবাদমাধ্যমে খবর এসেছে, বৈষম্যবিরোধী ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করতে ঢাকা আসছেন ডোনাল্ড লু।

কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত এসব প্রতিবেদনে বলা হয়েছে, সফরকালে ডোনাল্ড লু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ‌সের সঙ্গে বৈঠক করবেন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। এই কারণে চলতি মাসের মাঝামাঝিতে একটি মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসা নিয়ে আলোচনা করছে দুই দেশ। যদি সবকিছু ঠিক থাকে তাহলে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের যোগদানের আগেই ঢাকাতে আসবে মার্কিন প্রতিনিধি দলটি।

লু’র সঙ্গে মার্কিন এই প্রতিনিধি দলে থাকতে পারেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

আবার বাংলাদেশে আসছেন ডোনাল্ড লু

আপডেট সময় ০৪:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪