ইউরোপ ও বাংলাদেশের পরিস্থিতি সামনে রেখে ভারতের পক্ষ থেকে তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রাজনাথ সিংয়ের বক্তব্যে যতোটা উদ্বিগ্ন, তার থেকে বেশি অবাক হয়েছি।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে ও কী কারণে এ কথা বলেছেন, সেটা আমরা দেখবো। তবে, ইসরায়েল-হামাস, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে প্রতিবেশীদের সাথে লড়াই করার কথা বলবে না ভারত। তবে, বাংলাদেশ এখনই এটার কোন প্রতিক্রিয়া দেবে না বলেও জানান তিনি।
উপদেষ্টা জানান, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতেই পারে। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে পরবর্তীতে আমরা জানতে চাইবো।
এসময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন তিনি জানান, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হবে না। তবে, কিছু ঢুকে পড়ছে। বড়সর জায়গা, তাই সক্ষমতার কিছুটা ঘাটতি আছে। পুশব্যাক করা হচ্ছে বলেও জানান তিনি।
ডেস্ক রিপোর্ট 










