সংবাদ শিরোনাম ::
Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ

বান্দরবান ভ্রমণে পর্যটকদের জন্য থাকছে ৩৫ শতাংশ ছাড়

বান্দরবানে পর্যটকদের জন্য থাকছে ৩৫ শতাংশ ছাড়

দীর্ঘ মাসের বেশি সময় পর বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আনন্দিত পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটন মৌসুমকে আরও চাঙ্গা করে তুলতে বিভিন্ন খাতে ছাড়ের ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদ এ ঘোষণা দেন।

ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. নাছিরুল আলমের সভাপতিত্বে জেলার হোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মাস্টার, উপদেষ্টা মফিজুল ইসলাম মামুন, ন্যাচারাল পার্কের মালিক অধ্যাপক মো. ওসমান গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে আলোর মুখ দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটকদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে আবাসিক হোটেলে ৩৫ শতাংশ, রিসোর্টে ২৫ শতাংশ, রেস্টুরেন্টে ১০ শতাংশ ও রিজার্ভ ট্যুরিস্ট পরিবহনগুলোতে ২০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। এ ছাড় ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। বান্দরবান পার্বত্য জেলায় হোটেল রিসোর্ট আছে প্রায় ৯৪টি।

এ বিষয়ে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়িতে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও নিরাপত্তার কারণে রুমা-থানচি ও রোয়াংছড়ি ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

বান্দরবান ভ্রমণে পর্যটকদের জন্য থাকছে ৩৫ শতাংশ ছাড়

আপডেট সময় ০২:৩৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪