বায়ুদূষণ থেকে বাঁচার দাবি জানিয়ে রাজপথে সোচ্চার দিল্লিবাসী (ছবিতে)

শীতকালসহ প্রায় সারা বছরই দূষিত বায়ুর শহর তালিকায় শীর্ষে থাকে দিল্লি, লাহোর অথবা ঢাকা। বিশেষ করে শীত এলেই দিল্লি যেন হয়ে ওঠে বিষাক্ত ধোয়াচ্ছন্ন এক দম আটকানো শহর। শ্বাসরুদ্ধকর এই দূষণের বিরুদ্ধে রাস্তায় নেমে এলো এবার দিল্লিবাসীরা। বায়ুদূষণ রোধে সরকারের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কটাক্ষসহ বাঁচার আকুতি ভরা প্ল্যাকার্ড হাতে রবিবার রাতে দিল্লির বিখ্যাত ইন্ডিয়াগেটে দাঁড়িয়েছিলেন অনেকে। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল: ‘আমরা নিঃশ্বাস নিতে চাই’, ‘আমরা বাঁচতে চাই’, ‘আমি শুধু নিঃশ্বাস নিতে চাই’।

ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভকারীদের মধ্যে অনেক মায়েরাও তাদের সন্তানসহ উপস্থিত হন। তারা বলেন, বিশুদ্ধ বাতাস নিশ্চিত করার জন্য জরুরি সরকারি পদক্ষেপের দাবিতে এখানে জড়ো হয়েছেন।

প্রতিবাদে অংশ নেওয়া নাম্রতা ইয়াদব নামে এক নারী বলেন, “আমি আজ এখানে এসেছি একজন মা হিসেবে। আমি চাই না আমার সন্তান একদিন জলবায়ু উদ্বাস্তু হয়ে যাক”।

দিল্লিতে প্রায় তিন কোটি মানুষ বসবাস করেন। এই মহানগরী বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর তালিকায় নিয়মিতভাবেই শীর্ষে থাকে। প্রতিবছরই শীতের সময় ঘন ধোঁয়াশায় ঢেকে যায় পুরো শহর। ঠান্ডা বাতাসের কারণে কারখানার ধোঁয়া, যানবাহনের ধুলা ও কৃষিজমির ফসল পোড়ানোর ধোঁয়া মিশে এক মৃত্যুফাঁদে পরিণত হয় দিল্লির বাতাস।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

বায়ুদূষণ থেকে বাঁচার দাবি জানিয়ে রাজপথে সোচ্চার দিল্লিবাসী (ছবিতে)

আপডেট সময় ০১:২৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫