সংবাদ শিরোনাম ::
Logo জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার Logo নতুন বৃষ্টিবলয়ের আভাস: ২৬-২৭ এপ্রিল থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি Logo দেশে ‘পরিবেশ পুলিশ’ ইউনিট গঠনের প্রস্তাব Logo সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান   Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয়

বায়ুদূষণ রোধে ঢাকার ভেতরে এবং মাতুয়াইল, আমিনবাজারে অভিযান, জরিমানা    

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা শহর ও শহরতলী এলাকায় বায়ু ও পরিবেশ দূষণ রোধে অভিযান চালানো হয়েছে। মাতুয়াইল ও আমিন বাজার এলাকায় ময়লা পোড়ানোর দায়ে কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে:  

“নির্মাণ সামগ্রী দিয়ে বায়ু দূষণ করায় ঢাকা মহানগরের মাতুয়াইল, বনানী, কলাবাগান, ধানমন্ডি লালমাটিয়া ও আমিন বাজারে চারটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। তিনটি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এলাকাবাসীকে বায়ু দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জানানো হয়েছে।

বরিশালের লথুল্লাবাদ বাসস্ট্যান্ডে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি ও সরবরাহের অভিযোগে দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। একটি মামলায় জরিমানাসহ ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। বিভিন্ন দোকান ও সাধারণ মানুষকে পলিথিন ব্যবহার না করার জন্য বলা হয়েছে।

গাইবান্ধা জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তিনটি মামলায় ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনটি ইটভাটার চিমনী ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দূষণ রোধে এই ধরনের অভিযান চলবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

বায়ুদূষণ রোধে ঢাকার ভেতরে এবং মাতুয়াইল, আমিনবাজারে অভিযান, জরিমানা    

আপডেট সময় ০৫:১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫