বিকেলে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর হেয়ার রোড়ে ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের চলমান নানা ইস্যুতে সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে প্রধান উপদেষ্টা গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও গতকাল বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্যের ডাক দেন।

প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে যারা পছন্দ করেনি, তারা এই অভ্যুত্থানকে মুছে দিতে চায়। তারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে একজোট হয়ে সোচ্চার হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা।

মরেও রক্ষা পেলো না হাতিটি! দেশের বন্যপ্রাণী অব্যবস্থাপনার বাস্তব উদাহরণ

বিকেলে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৩:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪