বিগত ৩ সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি

বিগত ৩ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চাওয়ার পরিপ্রেক্ষিতে এসব তথ্য চাওয়া হয়। সম্প্রতি নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

চিঠিতে ইসি জানায়, ডিএমপির শেরেবাংলা নগর থানার মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পক্ষ থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সকল জেলা/মেট্রোর নির্বাচনি এলাকার নির্বাচনকালীন দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নাম, পিতা-মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও মোবাইল নম্বরের তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা হয়। তাই এসব কর্মকর্তার তথ্য পাঠানোর জন্য বলা হলো।

সংশ্লিষ্টরা জানান,তথ্য সংগ্রহ করার জন‌্য ইসি ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ সকল জেলা প্রশাসককে কাছে চিঠি দিয়েছে। তথ‌্য আসার পর তা পিবিআইকে দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

বিগত ৩ সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি

আপডেট সময় ০৩:৩৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫