বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

মহান বিজয় দিবস আগামীকাল ১৬ ডিসেম্বর। বিজয় দিবস উপলক্ষে আগামীকাল সোমবার নির্ধারিত কিছু সড়কে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই সময় বিকল্প সড়ক ব্যবহার করতে নির্দেশনাও প্রদান করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। এ জন্য ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সোমবার ভোর ৪টা থেকে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি রাষ্ট্রের কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সাভারের জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন করবেন।

এজন্য রোববার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, কার, সিএনজিসহ বিভিন্ন শ্রেণির যানবাহনকে গাবতলী-আমিন বাজার ব্রিজ-সাভার সড়ক পরিহার করতে অনুরোধ করা হয়েছে।
বিকল্প সড়ক হিসেবে—

ক. গাবতলী থেকে সাভার হয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া যানবাহন ঢাকা এয়ারপোর্ট সড়ক হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

খ. কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে ছেড়ে যাওয়া যানবাহন টেকনিক্যাল ক্রসিং থেকে ডানে টার্ন করে মিরপুর ১ নম্বর হয়ে দিয়াবাড়ি ক্রসিং দিয়ে চলাচল করবে।

গ. আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহনসমূহ নবীনগর বাজারে বামে টার্ন করে আশুলিয়া হয়ে চলাচল করবে।

ঘ. টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্মৃতিসৌধে অনুষ্ঠান চলার সময় নাগরিকদের পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল তিন হাজারের বেশি গাছ

বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

আপডেট সময় ০২:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪