সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বিডব্লিউওটি’র দাবি: ৭-১০ এপ্রিল দেশে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয় ‘গর্জন’

দেশের আকাশে ‘গর্জন’ নামের একটি বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে বলে দাবি করেছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণকারী সংঘ বিডব্লিউওটি।

বিডব্লিউওটি তাদের ফেসবুক পেইজে দেওয়া একটি পোস্টে জানায়, ‘গর্জন’ নামের এই বৃষ্টিবলয়টি ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এই সময়ের মধ্যে দেশের অধিকাংশ এলাকাতেই এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। “গর্জন” চলাকালীন একটানা ভারী বর্ষণ বা বন্যার কোনো সম্ভাবনা নেই।তবে কালবৈশাখী ও তীব্র বজ্রপাতের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

​এসময় দেশের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বেশ কয়েকটি কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে ও মাঝারি থেকে তীব্র মাত্রার বজ্রপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এসময় উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল হতে পারে। এই ৪ দিনে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ ভিন্ন হতে পারে। সবচেয়ে বেশি সক্রিয় থাকা সিলেট বিভাগে প্রায় ৩ দিনে সর্বোচ্চ ৪০ থেকে ৬০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগেও প্রায় ৩ দিনে গড়ে ২৫ থেকে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মাঝারি সক্রিয় থাকা ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে প্রায় ২ দিনে গড়ে ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। একই সাথে ময়মনসিংহ বিভাগে প্রায় ২ থেকে ৩ দিনে গড়ে ২৫ থেকে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে অপেক্ষাকৃত কম সক্রিয় থাকা রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ হবে সবচেয়ে কম, ১ থেকে ২ দিনে সেখানে গড়ে মাত্র ১০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি বলয়টি চলার সময় দেশের অধিকাংশ এলাকার আকাশ আংশিক থেকে শুরু করে পুরোটাই মেঘলা থাকতে পারে। বৃষ্টিহীন সময়ে কোথাও কোথাও কিছুটা ভ্যাপসা গরম পড়তে পারে, তবে সার্বিকভাবে দেশের আবহাওয়া বেশ আরামদায়ক থাকবে বলে আশা করা হচ্ছে।

​সবচেয়ে আশার কথা হলো, এই বৃষ্টির ফলে দেশের প্রায় ৩০-৩৫ শতাংশ এলাকায় চলতি ফসলের পানি সেচের চাহিদা পূরণ হতে পারে, যা কৃষকদের জন্য বেশ উপকারী হবে। তবে প্রাকৃতিক কারণে এই সময়সূচি ও তীব্রতা কিছুটা হ্রাস-বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

বিডব্লিউওটি’র দাবি: ৭-১০ এপ্রিল দেশে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয় ‘গর্জন’

আপডেট সময় ০২:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬