সংবাদ শিরোনাম ::

বিপাকে পড়েছেন কঙ্গনা!

বিপাকে পড়েছেন কঙ্গনা! ছবিঃ সংগৃহীত

ঠোঁটকাটা হিসেবে ভারতীয় তারকা অভিনেত্রী কঙ্গনা রানাউতের খ্যাতি বিশ্বজুড়ে! বহুবার তার বিরূপ মন্তব্য হয়েছে ভারতের জাতীয় ইস্যু! তবে এখন তিনি ভারতের সংসদ সদস্য। যা ইচ্ছে মন্তব্য করা কি তার এখন শোভনীয়! এ নিয়ে নিজের দল বিজেপির মধ্যেও নাকি হয়েছে মন কষাকষি!

এরমধ্যেই আবারও এক বেফাঁস মন্তব্য করলেন এই নায়িকা ও সংসদ সদস্য! মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে সোশাল মিডিয়ায় পোস্ট করে নতুন বিতর্ক উস্কে দিলেন তিনি। অভিনেত্রী একটি পোস্টে শাস্ত্রীর ১২০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন।

যেখানে ক’দিন আগেই কংগ্রেস দাবি করেছে, জাতির জনক হিসেবে মহাত্মা গান্ধীর মর্যাদা হ্রাস পেয়েছে। এই দাবির পাল্টা হিসেবে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে কঙ্গনা রানাওয়াত লিখেছেন, ‘দেশের কোনো পিতা হয় না, লাল (সন্তান) হয়, ধন্য এই ভারতমাতার সন্তানরা।’

অন্য একটি ইনস্টাগ্রাম পোস্টে কঙ্গনা ভারতে গান্ধীর স্বচ্ছতার উত্তরাধিকার বহন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিয়েছেন। এর ফলে কংগ্রেস পার্টির তরফ থেকে একাধিক আক্রমণাত্মক পোস্ট এসেছে কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে। অনেকেই তার মন্তব্যকে অশ্লীল এবং নিন্দনীয় বলে অভিহিত করেছেন।

পাঞ্জাবের বর্ষীয়ান বিজেপি নেত্রী মনোরঞ্জন কালিয়াও গান্ধী জয়ন্তী নিয়ে কঙ্গনার মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘রাজনীতি কঙ্গনার ক্ষেত্র নয়।’

এরআগেও বিভিন্ন বিষয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। যদিও তখন তিনি বলেছিলেন, সেগুলো তার একান্ত ব্যক্তিগত মতামত ছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

বিপাকে পড়েছেন কঙ্গনা!

আপডেট সময় ১২:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪