বিমানবন্দর দিয়ে পাচার হচ্ছিল ৪ কেজি পাখির নখ!  

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং শুল্ক গোয়েন্দাদের যৌথ অভিযানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কেজি পাখির নখ জব্দ এবং এতে জড়িত সন্দেহে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে নখগুলো ময়ুরের এবং সেগুলো চীনে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

পাসপোর্ট অনুযায়ী আটক ওই ভারতীয় নাগরিকের নাম জাকির হোসেন। আটক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণে পাখির নখ জব্দ করা হয়।

এবিষয়ে অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, ইন্ডিগো এয়ারলাইন্সের উড়োজাহাজে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন জাকির হোসেন। কোনো প্রকার ব্যাগেজ ঘোষণা ছাড়াই তিনি বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। তখন আচরণ সন্দেহজনক হলে কাস্টমস কর্তৃপক্ষ তার ব্যাগেজে তল্লাশি চালিয়ে প্রায় চার কেজি পাখির নখ পায়।

অসীম আরও বলেন, “পরে বিমানবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তারা আমাদের খবর দেন। ব্যাগেজ থেকে প্রায় ৪ কেজি পাখির নখ, একটি পাসপোর্ট, মোবাইল ফোন, ইন্ডিগো এয়ারলাইন্সের টিকিটসহ রাত ১১টার দিকে জাকির হোসেনকে আটক করা হয়।”

নখগুলো ময়ূরের মনে হলেও নিশ্চিত হতে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে বলে জানান অসীম মল্লিক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হোসেনের দেওয়া তথ্যের বরাতে পরিদর্শক অসীম মল্লিক বলেন, জাকির লাগেজ ব্যবসা করেন। প্রতি সপ্তাহে অন্তত দুইবার ভারত থেকে তিনি বাংলাদেশে লাগেজ বহন ও হস্তান্তর করেন। আসার সময় বিমানে এবং যাওয়ার সময় বাসে ভারতে যান।

পরিদর্শক অসীম মল্লিক আরো বলেন, এসব নখ চীনে পাঠানো হয়। যা দিয়ে সেখানে বিভিন্ন অলঙ্কার, কানের দুল, বোতামসহ খেলনা তৈরিতে ব্যবহার করা হয়।

জব্দকৃত আলামতগুলি আইন এবং সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আনার চেষ্টা করায় আটক জাকিরের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারা অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

বিমানবন্দর দিয়ে পাচার হচ্ছিল ৪ কেজি পাখির নখ!  

আপডেট সময় ০৫:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪