বিয়ে করলেই কি শোভিতার ক্যারিয়ার শেষ?

বিয়ে করলেই কি শোভিতার ক্যারিয়ার শেষ ? ছবিঃ সংগৃহীত

এই দিনকয়েক আগেই নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার সামাজিক মাধ্যমে বাগদানের একঝাঁক ছবি মুগ্ধ করেছিল তাদের ভক্তদের। তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সকলে মুখিয়ে রয়েছেন তাদের বিয়ের তারিখ জানতে। তবে এসবের মাঝেই কিছু এমন খবর প্রকাশ্যে এসেছে যা শুনে অনেকেরই চোখ কপালে।

মূলত ফ্যাশন, ট্রাভেল এবং লাইফস্টাইল ইন্ডাস্ট্রিতে সাহসী ফটোশুট থেকে শুরু করে সাহসী ভূমিকায় অভিনয় করেই পরিচিত শোভিতা। তবে বেশ কিছুদিন ধরেই তিনি সরাসরি এই ধরণের ফটোশুটকে নাকি ‘না’ বলে দিচ্ছেন বলে খবর রয়েছে। তবে কি আক্কিনেনি পরিবারে বিয়ে করেই  কাজ বন্ধ হয়ে যাবে শোভিতার? এই নিয়েই চলছে নানান গুঞ্জন। এমনকি তার অভিনয় জীবন শেষ হয়ে যেতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।

ফটোশুটের প্রস্তাব কি সত্যিই প্রত্যাখ্যান করছেন শোভিতা ধুলিপালা? অভিনেত্রী ঘনিষ্ঠদের মতে, নিজের ইচ্ছায় কিছু প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। একইসঙ্গে আক্কিনেনি পরিবারও এর জন্য দায়ী বলে অনুমান অনেকের।

শোনা যায়, ফিল্মে কাজের নানান বাধা নিষেধ থাকায় সামান্থা রুথ প্রভুর সঙ্গে নাগা চৈতন্যের প্রথম বিয়ে ভেঙে গিয়েছিল। নাগার্জুনের পরিবারে অভিনেত্রীর ক্যারিয়ার নিয়ে বেশকিছু সমস্যা ছিল বলে মনে করা হয়। এমনকি নাগা চৈতন্যও এই বিষয়ে সামান্থাকে সাপোর্ট করেননি সেই সময়। এটাই তাদের বিবাহ বিচ্ছেদের অন্যতম প্রধান কারণ বলে মনে করা হয়।

রাজস্থানে আড়ম্বরে ২০২৫ সালে শোভিতা ধুলিপালা এবং নাগা চৈতন্যের বিয়ে হবে বলে শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। কাজের ক্ষেত্রে, শোভিতাকে ‘লাভ’ ছবিতে দেখা যাবে খুব শিগগিরি। যা ওটিটি প্ল্যাটফর্ম “জি ফাইভ”- এ মুক্তি পাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

বিয়ে করলেই কি শোভিতার ক্যারিয়ার শেষ?

আপডেট সময় ০৯:৪৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪