সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বিশ্বসেরা তারকাদের সাথে আছে মেহজাবীনের নাম!

মেহজাবীন চৌধুরী কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ভক্ত। মাঝে মধ্যেই নিজের ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করেন তিনি। এমনকি ভক্তদেরকে সময় দিতে লাইভে এসে আড্ডাও দেন অভিনেত্রী।

শুধু তাই নয়, অনুরাগীদের বিভিন্ন পোস্টেও মন্তব্য করতে ভোলেন না মেহজাবীন। এবার ভক্তদের জন্যই সাফল্যের আরেক মুকুট উঠলো তার মাথায়। বিশ্বসেরা তারকাদের কাতারে নাম লেখালেন মেহজাবীন। আর এই পুরো কৃতিত্ব তার ভক্তদের। ফেসবুকে সেরা ২৫-এ (২৪তম) স্থান পেয়েছেন মেহজাবীনের ভক্তরা।

ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, উইল স্মিথ, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে এবার নাম উঠেছে মেহজাবীনের। এমন অর্জনে আপ্লুত অভিনেত্রী। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ক্রিনশটের ছবি শেয়ার করে খবরটি নিজেই জানিয়েছেন তিনি।

গণমাধ্যমে এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, এ রকম কিছু যে হতে পারে, সেটা জানা ছিল না। ফেসবুক থেকে নোটিফিকেশন পাই এবং দেখি ফ্যানবেজ তালিকার সেরা ২৫-এ আমার ফ্যানবেজ রয়েছে, যেটা দেখে খুবই ভালো লেগেছে।

ভক্তদের কারণে এ তালিকায় আমার নামও যুক্ত হলো, এটা অবশ্যই আমার জন্য বিশাল ব্যাপার। তবে এখানে আমার কোনো ভূমিকা নেই। এটা ভক্তদের অর্জন।

এই সফলতায় ভক্তদের উদ্দেশে অভিনেত্রী বলেন, তাদের উদ্দেশে কিছু বলাটা আসলে খুব ডিফিকাল্ট। তাদের ভালো লাগা, ভালোবাসা একেবারে নিঃস্বার্থ। সেটার বিপরীতে ধন্যবাদ বললে বরং ছোট করা হবে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। ভক্তদের ভালোবাসায় ক্যারিয়ারে এত দূর আসতে পেরেছি।

তিনি আরও বলেন, শুরুটাও যদি মনে করি তাহলে লাক্স চ্যানেল আই সুপারস্টারে আমি মুকুটটা পেয়েছিলাম দর্শকের ভোটেই। সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত আমাকে সমর্থন করেছেন তারা। আলোচনা-সমালোচনা করেছে, আমার কী করা উচিত, কেমন কাজে দেখতে চায়—এসব নিয়ে তারা সক্রিয়। যদিও এখন কাজ অনেক কম করি। এমন সময়েও আমার ভক্তরা ভীষণ সক্রিয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

বিশ্বসেরা তারকাদের সাথে আছে মেহজাবীনের নাম!

আপডেট সময় ০৯:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪