‘‘করবো ভূমি পুরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে ’বিল্ডিং এ সাসটেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ঢাকা, সাভার, গাজীপুর ও ভৈরবে বিশেষ কর্মসূচীর আয়োজন করা হয়।

ঢাকা : বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে রাজধানী ঢাকায় বনাট্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে চ্যানেল আইয়ের সামনে থেকে যাত্রা শুরু করে। র্যালিতে ’বিল্ডিং এ সাসটেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ’ প্রকল্পের বিভিন্ন অংশীদারগণ অংশগ্রহণ করেন। ইশরাত শবনম, মোহাম্মদ আমানউল্লাহ, সাকি রেজওয়ানা, নাজমা ইয়াসমিন, মাহমুদা বেগম, কামরুল আহসান, আলম হোসেন, খায়রুল আনাম, খন্দকার আহমেদ শাহেদসহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন অংশীদারগণ র্যালিতে উপস্থিত ছিলেন।

ভৈরব : বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে ভৈরবের আমলাপাড়ায় অবস্থিত ভৈরব উদয়ন বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষাথীদের পরিবেশ, পরিবেশ সংরক্ষণ ও পরিবেশ দিবসের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। বিজয়ী শিক্ষাথী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।

গাজীপুর : বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে গাজীপুরের পিরুজালী ইউনিয়নে অবস্থিত পিরুজালী প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগীতা ও গাছের চারা বিতরণ ও রোপনের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ী শিক্ষাথী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।

সাভার : বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে সাভারে বনাট্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি সাভারের ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের অফিস থেকে যাত্রা শুরু করে। এতে ১৫০ জনের বেশি শ্রমিক অংশগ্রহণ করেন।
নিজস্ব সংবাদ : 










